রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা […]
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী মোটরসাইকেল চালক জিল্লাল হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছিলেন। এদিকে […]
রাজবাড়ী মাদকসহ নানা সমস্যায় জর্জরিত- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী জেলা মাদকসহ নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রবিবার (০১ মার্চ) দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে রাজনৈতিক লোকজন, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা জড়িত রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “রাজবাড়ী শহরে মাদক নেই—কোথায়? জেলায় মাদক নেই—কোথায়?” […]
রাজবাড়ীতে প্রতিবেশীর লাঠিপেটায় ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম গৌরীপুর গ্রামে প্রতিবেশীর লাঠির আঘাতে শমসের আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বরকত শেখকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শমসের আলী শেখ ওই গ্রামের সোবান শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে […]
রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের ‘স্বপ্নডানা’ বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিনোদপুর এতিমখানা সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী, জেলা প্রশাসকসহ […]