কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন- কলিমহর ইউনিয়নের মাশালিয়া এলাকার আকবর আলী শেখের ছেলে আব্দুস সালাম শেখ (৫০), আলাউদ্দিন শেখ (৪২) এবং লাহিড়ী রঘুনাথপুর এলাকার আহাম্মদ আলী সরদারের ছেলে আক্কাস সরদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে ভুক্তভোগীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত ৯টার দিকে তারাবী নামাজ শেষে আব্দুস সালাম শেখ মসজিদ থেকে বের হয়ে পাকা রাস্তায় এলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, কলিমহর ইউপির লাহিড়ী রঘুনাথপুর গ্রামের সানার উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩৫) ও আল আমিন (৩০), মৃত এনসের খার ছেলে সানার উদ্দিন (৫২), আতাই খার ছেলে মালেক খা (৪২), সোলেমান খার ছেলে মো. জিকুল খা (৪০) ও আকুল খা (৩৬), লুৎফর খার ছেলে জাহিদ খা (৩৮) এবং বারেক খার ছেলে টুটুল খা (৩৩)সহ আরও ৯-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলায় অংশ নেয়। তারা আব্দুস সালাম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

এ সময় তার ডাকচিৎকারে আলাউদ্দিন শেখ ও আক্কাস সরদার এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় বেশি বাড়াবাড়ি করলে খুন-জখম করার হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পরবর্তীতে আব্দুস সালাম শেখ ও আলাউদ্দিন শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আব্দুস সালাম শেখ ও আলাউদ্দিন শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আক্কাস সরদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত আব্দুস সালাম শেখের ছেলে রাজু আহমেদ বলেন, “আক্রমণকারীদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তারা আওয়ামী লীগ করে, আর আমরা বিএনপি করি। এ কারণে আমাদের ওপর তাদের ক্ষোভ ছিল। সেই বিরোধের জেরেই আমার বাবার ওপর হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০২, তারিখ- ০১-০৩-২০২৬। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page