যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া: কালুখালীতে ৫০ হাজার টাকা জরিমানা

কবির হোসেন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পরিবহনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে […]
ক্ষুদ্র কৃষকদের জন্য সুখবর: বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০২৫-২৬ অর্থ বছরে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে উপকরণ হিসেবে প্রতি কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি […]
রাজবাড়ীর গোয়ালন্দে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধানক্ষেত থেকে রবি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবি দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে। জানা যায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে […]