কালুখালীতে শোকের আর্তনাদ—একই পরিবারের ২ জনসহ ৮ জনের বিদায়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহত কালুখালী উপজেলার ৮ জনের দাফন সম্পন্ন হয়েছে। সকলের জানাজা শেষ হলেও স্বজনদের বুকফাটা আহাজারিতে এখনো ভারী হয়ে আছে পুরো এলাকা। রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। চারদিকে শুধুই কান্না আর শোকের মাতম। একই পরিবারের একাধিক স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন […]
পদ্মায় বাসডুবি: নিহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে সাত কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন আইনজীবীরা। বুধবার বিকাল ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের বাসটি নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত […]
পাংশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার […]
সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় চালক আরমান খান (৩১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে। দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। আরমানের এক ফুপাতো ভাই জানান, “বাসটি আমার ফুপাতো […]
নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, এখন পর্যন্ত ১৬ জনের […]
চট্টলা এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের একটি পাওয়ার কার ও একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার […]
পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির নিচ থেকে তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা […]