কালুখালী টাইমস

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তেল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]

র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন […]

পাংশায় মাইক্রোবাসে তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩জনের নামে মামলা, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশায় এক নারীকে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর পাংশা থানাধীন মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ভুক্তভোগী নারীকে […]