কালুখালী টাইমস

রাজবাড়ীতে অয়েল অ্যাপে তেল বিতরণ শুরু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তেল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। একইসঙ্গে উপজেলার সুগন্ধা ফিলিং স্টেশনেও সমন্বিতভাবে এ কার্যক্রম চালু করা হয়।

নতুন ব্যবস্থার আওতায় পেট্রোল পাম্প থেকে তেল গ্রহণের সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, নম্বর প্লেট এবং গৃহীত তেলের পরিমাণ তাৎক্ষণিকভাবে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ব্যতীত কোনো যানবাহনকে তেল সরবরাহ করা হচ্ছে না। নির্ধারিত সময়ের আগে পুনরায় তেল নেওয়ার চেষ্টা করলে অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে একাধিকবার তেল সংগ্রহ, অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টি কমে আসবে। এতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ভোগান্তিও হ্রাস পাবে।

ইউএনও মো. রিফাতুল হক বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। ইতোমধ্যে একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করায় ১৪–১৫ জন মোটরসাইকেল চালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পাংশার দুটি প্রধান ফিলিং স্টেশনে এ কার্যক্রম চালু করা হলেও ভবিষ্যতে এর পরিসর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসন সকল প্রকার কালোবাজারি ও অবৈধ মজুতদারদের সতর্ক করে জানিয়েছে, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও