রাজবাড়ীর কালুখালীতে জমি দখলের উদ্দেশ্যে গাছ কেটে লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

রাজবাড়ীর কালুখালীতে জমি দখলের উদ্দেশ্যে ফলজ ও বনজ গাছ কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া […]