কালুখালী টাইমস

রাজবাড়ীর কালুখালীতে জমি দখলের উদ্দেশ্যে গাছ কেটে লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

রাজবাড়ীর কালুখালীতে জমি দখলের উদ্দেশ্যে ফলজ ও বনজ গাছ কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া গ্রামের বাসিন্দা জমিন শেখ অভিযোগ করেন, তার মেয়ে রিয়া আক্তার আইনানুগভাবে ক্রয়সূত্রে সর্বকুলটিয়া মৌজার খতিয়ান নং-২৫ ও ৭৯৮-এর দাগ নং-৯২৮, ৯২৯, ৯৩২ ও ৯৩৩-এর মোট ১৪ শতক জমির বৈধ মালিক ও দখলকারী। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে সেখানে মেহগনি, আম, কাঁঠাল, বড়ই, কলাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ ও পরিচর্যা করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, একই ইউনিয়নের বড় কলকলিয়া গ্রামের মৃত নাদের মণ্ডলের ছেলে নজরুল, নাসির, রফিক ও রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

ভুক্তভোগীর দাবি, মঙ্গলবার দুপুর ২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে রোপণ করা বিভিন্ন গাছ কেটে ফেলে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় জমিন শেখের স্ত্রী বেদেনা ও মেয়ে রিয়া আক্তার বাধা দিতে গেলে তাদের গালিগালাজ করা হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জমিতে গেলে কিংবা বাধা দিলে প্রাণনাশসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন নাসিরের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তারা নিজেরাই গাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

তিনি আরও দাবি করেন, “আমরা তাদের জমি দখল করিনি; বরং তারাই আমাদের জমি দখল করে রেখেছে। এ বিষয়ে আমাদের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজও তারা ওই মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়েছিল।”

এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও