কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রল পাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেন। ডিবি জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে নুরে আলম সিদ্দিকী […]
ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অন্যদিকে ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এতে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় […]
রাজবাড়ীতে ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি দল […]
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট/২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি […]