কালুখালী টাইমস

পাংশায় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আপন ভাই-ভাতিজাদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।

 

২০ জুন (শনিবার) রাত ৮টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

অভিযোগকারী ওই এলাকার মৃত সাত্তার সরদারের ছেলে সালাম সরদার জানান, “তাদের পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে আপন ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরিবারে ৪ ভাই, ৩ বোন ও মায়ের অংশসহ মোট প্রায় সাড়ে ৭ শতাংশ জমি রয়েছে। তিনি দাবি করেন, নিজের অংশ এবং ছোট ভাই টোকন সরদারের অংশ নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।”

 

সালাম সরদারের অভিযোগ, তার ভাই লোকমান সরদার, টুকু সরদার, ভাতিজা আকাশ সরদার (পিতা: লোকমান সরদার), বোন জামাই রোকন ফকির ও তার ছেলে শাকিল ফকির তাকে বাড়ির অংশ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। তিনি এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

 

তিনি আরও বলেন, “বিরোধের জের ধরে গত শনিবার (২০ জুন) রাতে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে ঘরে থাকা আসবাবপত্র ও টিভি-ফ্রিজ ভাঙচুর করেছে। এসময় তারা ঘরে থাকা ধান, গম, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।”

 

তিনি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট এর সঠিক বিচার দাবি করেন।

 

তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত টুকু সরদার বলেন, “আমি একজন রাজমিস্ত্রী। ভাইয়ের সাথে আমার কোন দ্বন্দ্ব নাই। সে বাবার অংশের জমিতে বাড়িঘর করে বসবাস করছে। আমি তার নিকট ১ লক্ষ ৫৫ হাজার টাকা পাই। তার দাবি, সেই টাকা না দেয়ার জন্য সে ছেলেদের সাথে ঝগড়া করে নিজেরাই ভাঙচুর করে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

 

স্থানীয়রা জানায়, “প্রায়ই তাদের বাড়িতে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বিবাদ হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।”

 

এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সালাম সরদার।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাংশায় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আপন ভাই-ভাতিজাদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।   ২০ জুন (শনিবার) রাত ৮টার দিকে

Beste Online Casinos Deutschland Juni 2026

Alle im Casino anzutreffenden Spiele verschaffen dem Casino einen gewissen statistischen Vorteil (den sogenannten “Hausvorteil”), so dass Sie mit größerer Wahrscheinlichkeit mehr Gelder verlieren werden

Offizieller BonusVox 2026

Unsere voxcasino-echtgeld.de Lizenz stellt sicher, dass du mit Vertrauen und Sicherheit spielen kannst, während du von unseren attraktiven Spielen und Gewinnen profitierst. Über die bleibst