কালুখালী টাইমস

কালুখালীর আমবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি BRTC বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে খাগজানা মোড়সংলগ্ন আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সংঘর্ষের ফলে উভয় যানবাহনের সামনের অংশ ভেঙে যায় এবং অন্তত চারজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার সঠিক কারণ ও আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পথচারীদের অভিযোগ, এলাকাটি স্কুলের সামনে হওয়ায় অতিরিক্ত গতির যানবাহন চালানো এখানে নিয়মিত ঝুঁকির সৃষ্টি করছে। স্থানীয়দের দাবি, দ্রুতগতির যান নিয়ন্ত্রণে এই মোড়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর