কালুখালী টাইমস

বন্যার কারণে আলিমের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য আলিমের সব পরীক্ষা সারাদেশে স্থগিত ঘোষণা করেছে।বুধবার (৯ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন।পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

কুষ্টিয়ার কুমারখালীতে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভাবিকে ধর্ষণের অভিযোগে নাইম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আগামীকাল পর্দা উঠছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের

বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেটারদের একসাথে দেখার দারুণ সুযোগ। আপনার প্রিয় তারকাদের মাঠ কাঁপানো পারফরম্যান্স উপভোগ করতে প্রস্তুত থাকুন। শুরু হচ্ছে উত্তেজনায় ভরপুর ক্রিকেট উৎসব!

ফেনীতে দুর্গত এলাকায় শুকনো খাবার ও সুপেয় পানির সংকট

১৪টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনিক সহায়তা ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে আসা পানির প্রবল চাপে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়ছে একের পর এক। এর ফলে দুই উপজেলার অন্তত ১৪টি স্থানে প্লাবিত হচ্ছে নতুন নতুন […]

কালুখালীর আমবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি BRTC বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে খাগজানা মোড়সংলগ্ন আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। […]

You cannot copy content of this page