
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য আলিমের সব পরীক্ষা সারাদেশে স্থগিত ঘোষণা করেছে।
বুধবার (৯ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।





