কালুখালী টাইমস

স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন কালুখালীর শারীরিক প্রতিবন্ধী আলাউদ্দিন শেখ।

রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। পরিবারের দাবি, দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক কষ্টে ভুগে তিনি এই পথ বেছে নিয়েছেন।

 

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে নিজ বাড়ির বারান্দায় রশি দিয়ে ফাঁস দেন আলাউদ্দিন শেখ। নিহত আলাউদ্দিন শেখ ওই গ্রামের মৃত কুরমান শেখের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মোঃ আলিফ শেখ নবম শ্রেণিতে পড়াশোনা করছে এবং পরিবারের দোকান পরিচালনা করছে। মেয়ে টুম্মা আক্তারের বিয়ে হয়েছে কুষ্টিয়ার পোড়াদহ এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন আলাউদ্দিন। প্রায় এক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ অবশ হয়ে যায়। এছাড়া তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও চোখের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চোখের অপারেশন করলেও দৃষ্টিশক্তি ফেরেনি। এসব শারীরিক জটিলতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

কালিকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আনিস সরদার বলেন, “আলাউদ্দিন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মানসিক যন্ত্রণাই হয়তো তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)