স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন কালুখালীর শারীরিক প্রতিবন্ধী আলাউদ্দিন শেখ।

রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। পরিবারের দাবি, দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক কষ্টে ভুগে তিনি এই পথ বেছে নিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে নিজ বাড়ির বারান্দায় রশি দিয়ে ফাঁস দেন আলাউদ্দিন শেখ। […]
কালুখালীতে ভ্যান–পিকআপ সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাস (৫২)। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ […]
রাজবাড়ীর পাংশায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় গলায় ফাঁস দিয়ে জিম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। (১২ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃত জিমের বাড়ি পাংশা উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তার বাবা মারা যাওয়ার পর থেকেই সে নানা কাশেম মোল্লার বাড়িতে বসবাস করছিল। ঘটনার […]
ভোলাগঞ্জে পাথরপ্রেম! কাদের আশকারায় পাথর উত্তোলন শুরু হয়

সিলেটের ভোলাগঞ্জ এক সময় ছিল টলমলে ধলাই নদী, সাদা পাথর আর সবুজ পাহাড়ের অপূর্ব সমন্বয়। পর্যটকদের কাছে এ স্থান ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে গর্তে ভরা নদীর তলদেশ, ঘোলা পানি আর পাথরশূন্য বালুচর। ২০২০ সালে পরিবেশগত কারণে দেশের সব পাথর কোয়ারি বন্ধ ঘোষণা করা হয়। তবে রাজনৈতিক চাপ ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে […]