কালুখালী টাইমস

ভোলাগঞ্জে পাথরপ্রেম! কাদের আশকারায় পাথর উত্তোলন শুরু হয়

সিলেটের ভোলাগঞ্জ এক সময় ছিল টলমলে ধলাই নদী, সাদা পাথর আর সবুজ পাহাড়ের অপূর্ব সমন্বয়। পর্যটকদের কাছে এ স্থান ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে গর্তে ভরা নদীর তলদেশ, ঘোলা পানি আর পাথরশূন্য বালুচর।

২০২০ সালে পরিবেশগত কারণে দেশের সব পাথর কোয়ারি বন্ধ ঘোষণা করা হয়। তবে রাজনৈতিক চাপ ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে ভোলাগঞ্জে রাতদিন চলছে অবৈধ পাথর উত্তোলন। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও এ প্রক্রিয়া বন্ধ হয়নি; বরং বিএনপিসহ প্রায় সব রাজনৈতিক দল কোয়ারি চালুর দাবিতে একাট্টা হয়। সরকারি অভিযান, মামলাসহ বিভিন্ন পদক্ষেপও এই লুটপাট থামাতে ব্যর্থ হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ ও রাজনৈতিক সমর্থন প্রত্যাহার না করলে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য চিরতরে নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও কয়েকটি সংগঠন ছাড়া স্থানীয়ভাবে কেউই পাথর উত্তোলনের বিপক্ষে দাঁড়ায়নি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অবৈধ পাথর উত্তোলনের ছবি ছড়িয়ে পড়ার পর কিছু স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠন সরব হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযানে কয়েকটি নৌকা ভাঙা ও পাথর বোঝাই নৌকা আটক করা হয়। এমনকি পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির এক শীর্ষ স্থানীয় নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক ও সামাজিক চাপ ছাড়া সরকারের একার পক্ষে ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষা করা সম্ভব নয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)