Skip to main content

কালুখালী টাইমস

সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি

সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণে নিয়ন্ত্রণ আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সপ্তাহে মাত্র দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন প্রতিনিধিরা। সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত (২.৩০ মিনিট)।

 নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে—

  • নির্ধারিত সময় ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে কোনো প্রতিনিধি থাকতে পারবেন না।

  • সাক্ষাতের সময় অবশ্যই পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।

  • কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না।

  • চিকিৎসকদের ওপর অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার চাপ সৃষ্টি করা যাবে না।

  • সরকারি হাসপাতালে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাড ব্যবহার করা নিষিদ্ধ।

  • হাসপাতালে থাকা ওষুধ বা পরীক্ষার পরিবর্তে বাইরে থেকে আনতে বলা যাবে না।

  • সরকারি প্রতিষ্ঠানে কোনো বেসরকারি ওষুধ কোম্পানির সিল বা ওষুধের তালিকা রাখা যাবে না।

 দীর্ঘদিন ধরেই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীদের ভোগান্তি ও কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সমস্যা কমবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর