Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে মিছিল

এস,কে পাল সমীর : রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে পাংশায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মুজাহিদুল ইসলামের কর্মী-সমর্থক ও নেতাকর্মীরা এ মিছিল করেন। মিছিলটি পাংশা থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে প্রায় সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন।

 

মিছিল শেষে বক্তব্য দেন— রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শামীম মাহমুদ এবং পাংশা পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আয়নাল মুন্সী ।

 

এছাড়া উপস্থিত ছিলেন- কালুখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আজাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু মোল্লা, পাংশা উপজেলা কৃষকদল নেতা বদিউর রহমান পাশা, কালুখালী উপজেলা বিএনপি নেতা নাজিম হোসেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর