নরসিংদীতে ভূমিকম্পে মৃত্যুসংখ্যা বেড়ে ৫

আজ শুক্রবার সকালে নরসিংদী জেলায় অনুভূত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। সদর, পলাশ ও শিবপুর উপজেলায় পরপর কয়েকটি জায়গায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নিজ বাড়ির ছাদ ধসে বাবা–ছেলে মারা যান। নিহতরা হলেন—দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৯)। ভূমিকম্পের সময় পাশের একটি বহুতল […]
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে মিছিল

এস,কে পাল সমীর : রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে পাংশায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মুজাহিদুল ইসলামের কর্মী-সমর্থক ও নেতাকর্মীরা এ মিছিল করেন। মিছিলটি পাংশা থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে প্রায় সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন। […]
পুরান ঢাকার কসাইটুলীতে ভূমিকম্পে ভবন ধসে নিহত ২ – নিশ্চিত করলেন বংশাল থানার ওসি

পুরান ঢাকার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের পর একটি পুরোনো ভবন হঠাৎ ধসে পড়ে দু’জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীজুড়ে অনুভূত ভূকম্পনের কয়েক মিনিটের মধ্যেই ভবনটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর নিহত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি জানান, ভবনটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল। ভূমিকম্পের কম্পনে দেয়ালের […]
ভূমিকম্পে একটি নির্মাণাধীন ভবনের অংশ ধসে রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশার ওপর পড়ে।
বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প, একাধিক শহরে তীব্র কম্পন,বড় বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকে দ্রুত ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। প্রাথমিক তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। তবে […]