কালুখালী টাইমস

নরসিংদীতে ভূমিকম্পে মৃত্যুসংখ্যা বেড়ে ৫

আজ শুক্রবার সকালে নরসিংদী জেলায় অনুভূত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। সদর, পলাশ ও শিবপুর উপজেলায় পরপর কয়েকটি জায়গায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নিজ বাড়ির ছাদ ধসে বাবা–ছেলে মারা যান।

নিহতরা হলেন—দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৯)। ভূমিকম্পের সময় পাশের একটি বহুতল ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী ছিটকে পড়ে তাঁদের একতলা বাড়ির ছাদের ওপর। ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দেলোয়ার, তাঁর মেয়ে তাসফিয়া ও ছেলে ওমর। দ্রুত স্থানীয় লোকজনের সহায়তায় সবাইকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু ওমর মারা যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই জাকির হোসেন।

এদিকে পলাশ উপজেলার নয়াপাড়া গ্রামের নাসির উদ্দীন (৬৫) ভূকম্পনের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। একই উপজেলার মালিতা গ্রামের কাজম আলী ভূঁইয়া (৭৫) মাটির দেয়ালচাপা পড়ে প্রাণ হারান।

শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া (৩৫)–ও ভূমিকম্পজনিত দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন জানান, কয়েকটি স্থানে হতাহত হওয়ার খবর মিলেছে। উদ্ধার ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো ভবন, অনিয়ন্ত্রিত নির্মাণসামগ্রী এবং ঝুঁকিপূর্ণ ঘরবাড়ির কারণে ভূমিকম্পে দুর্ঘটনা বাড়ছে।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ