কালুখালী টাইমস

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন – এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকের চেস্টে (বুকে) ইনফেকশন, পাশাপাশি হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী
রোববার (২৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগজনক পরিবর্তন ঘটেছে। আগামী ১২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। চিকিৎসক দল ঘণ্টায় ঘণ্টায় তার অবস্থা পর্যবেক্ষণ করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,
“তিনি কতদিন হাসপাতালে থাকবেন— এখনই বলা যাচ্ছে না। বিষয়টি সম্পূর্ণই তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।”

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।
স্বাস্থ্যগত কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন

এর আগে ২১ নভেম্বর শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে তিনি স্বশরীরে অংশ নেন। মেডিকেল বোর্ডের বিশেষ পরামর্শেই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)