কালুখালী টাইমস

অবশেষে বাড়ি ফিরলেন প্রবাসী পারভেজ তবে, কফিন বন্দি হয়ে। 

অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মাত্র ২৩ বছর বয়সেই স্বপ্ন বুকে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছিলেন পারভেজ মণ্ডল। আশা ছিল—কয়েক বছর কষ্ট করে দেশে ফিরে বিয়ে করবেন, সংসার করবেন, পরিবারের মুখে হাসি ফুটাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। দূর প্রবাস থেকে বাড়ি ফিরলেন তিনি—নিথর দেহে, কফিনবন্দী হয়ে।

৭ লাখ টাকা ধারদেনা করে মাত্র ১৩ মাস আগে ভিয়েতনামে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কোম্পানিতে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। চলতি বছরের ৬ নভেম্বর সন্ধ্যায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পারভেজের।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর রাত ৮টার দিকে যখন তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়—হাহাকার ছড়িয়ে পড়ে চারদিকে।

মা সন্তানের কফিন ছুঁয়ে বারবার ভেঙে পড়েন। বোনের কান্নায় কেঁপে ওঠে চারপাশ। যে বাড়িতে পারভেজের বিয়ের আনন্দে ঢোল বাজানোর কথা ছিল, সেখানে নেমে আসে গভীর শোকের ছায়া। উপস্থিত সবাই আবেগ সামলাতে না পেরে চোখের পানি ধরে রাখতে পারেননি।

এরপর রাতেই গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পারভেজ মণ্ডলের নামাজে জানাজা। শোকে ভারী বাতাসের ভেতর অসংখ্য মানুষ জড়ো হন তার শেষ বিদায়ে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে, কান্না আর আহাজারির মধ্যে। মাটির নিচে চিরনিদ্রায় শায়িত হয় প্রবাস ফেরত তরুণের অপূর্ণ স্বপ্নগুলো।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের ভ্যানচালক কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে ছিলেন পারভেজ। পরিবারের স্বপ্নযাত্রা থেমে গেল হঠাৎ রাস্তার দুর্ঘটনার নির্মমতায়। অবশেষে বাড়ি ফিরলেন প্রবাসী পারভেজ তবে, কফিন বন্দি হয়ে। 

অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মাত্র ২৩ বছর বয়সেই স্বপ্ন বুকে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছিলেন পারভেজ মণ্ডল। আশা ছিল—কয়েক বছর কষ্ট করে দেশে ফিরে বিয়ে করবেন, সংসার করবেন, পরিবারের মুখে হাসি ফুটাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। দূর প্রবাস থেকে বাড়ি ফিরলেন তিনি—নিথর দেহে, কফিনবন্দী হয়ে।

৭ লাখ টাকা ধারদেনা করে মাত্র ১৩ মাস আগে ভিয়েতনামে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কোম্পানিতে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। চলতি বছরের ৬ নভেম্বর সন্ধ্যায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পারভেজের।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর রাত ৮টার দিকে যখন তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়—হাহাকার ছড়িয়ে পড়ে চারদিকে।

মা সন্তানের কফিন ছুঁয়ে বারবার ভেঙে পড়েন। বোনের কান্নায় কেঁপে ওঠে চারপাশ। যে বাড়িতে পারভেজের বিয়ের আনন্দে ঢোল বাজানোর কথা ছিল, সেখানে নেমে আসে গভীর শোকের ছায়া। উপস্থিত সবাই আবেগ সামলাতে না পেরে চোখের পানি ধরে রাখতে পারেননি।

এরপর রাতেই গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পারভেজ মণ্ডলের নামাজে জানাজা। শোকে ভারী বাতাসের ভেতর অসংখ্য মানুষ জড়ো হন তার শেষ বিদায়ে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে, কান্না আর আহাজারির মধ্যে। মাটির নিচে চিরনিদ্রায় শায়িত হয় প্রবাস ফেরত তরুণের অপূর্ণ স্বপ্নগুলো।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের ভ্যানচালক কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে ছিলেন পারভেজ। পরিবারের স্বপ্নযাত্রা থেমে গেল হঠাৎ রাস্তার দুর্ঘটনার নির্মমতায়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও