কালুখালী টাইমস

ষষ্ঠ শ্রেণির ভর্তি নিয়ে পাংশায় প্রতিষ্ঠানের কৌশল “নিউজ করলে আমার পক্ষে লিখে দিও”—প্রধান শিক্ষক মোতাহার হোসেন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় সরকারি নীতিমালা উপেক্ষা করে কিছু মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ভর্তিতে ‘একক স্কুল চয়েস’ কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ উঠেছে। এতে অনেক শিক্ষার্থী লটারিতে বাদ পড়লে উপজেলা সদরের স্কুলে ভর্তির সুযোগ হারাতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। বিষয়টি জানার পর অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একটি বিদ্যালয়ের প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন করে তিন শাখায় মোট ১৬৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে কেন্দ্রীয় লটারির মাধ্যমে বিদ্যালয় নির্ধারিত হবে। কিন্তু পাংশা পৌরসভার অন্তত তিনটি বেসরকারি বিদ্যালয়ে শুধুমাত্র নিজ প্রতিষ্ঠানের চয়েস দিয়ে আবেদন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একই বিদ্যালয়ে অতিরিক্ত আবেদন জমা হলেও অন্য স্কুলে সুযোগ পাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে।
অভিভাবকদের অভিযোগ—সন্তানদের ভর্তির জন্য পছন্দের স্কুলে গেলে শিক্ষকরা আবেদন করার সময় শিক্ষার্থীদের একাধিক বিদ্যালয় চয়েস না দিয়ে শুধু নিজ বিদ্যালয় চয়েস দিচ্ছে। আবেদনের পর লটারি হবে আমরা তা আগে জানতাম না। ফলে লটারিতে বাদ পড়লে পাশের অন্য বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।
পাংশা পৌরসভার তিনটি বেসরকারি বিদ্যালয় হলো—এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমী ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
সরেজমিনে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গেলে জানা যায়,
সেখানে ইতোমধ্যে ১৯১টি আবেদন সম্পন্ন হয়েছে, যার অধিকাংশেই ‘নিজ প্রতিষ্ঠান’ চয়েস দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, যারা আমাদের বিদ্যালয় চয়েস দিতে বলছে, আমরা শুধু তাদেরটাই আমাদের বিদ্যালয় চয়েস দিচ্ছি। আর মেয়েদের শাখা পূরণ করার জন্য আমাদের বিদ্যালয়ই চয়েস দেয়া হচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন—অভিভাবকরাই আমাদের বিদ্যালয় চয়েস দিতে বলছে তাই দিচ্ছি।
আনুষ্ঠানিক বক্তব্য চাইলে তিনি বলেন, “আমার কোন বক্তব্য নাই। নিউজ করলে আমার পক্ষে রেখে যা লেখা লিখো। চাকরি আছেই আর দুই মাস, কোন ঝামেলায় পড়তে চাই না।”
পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে জানা যায়, এ বিদ্যালয়ে ১২১টি আবেদন জমা পড়েছে এবং সবগুলোতেই নিজ প্রতিষ্ঠানের চয়েস রাখা হয়েছে।
প্রধান শিক্ষক সান্ত্বনা রানী দাস বলেন, “আমরা শুধু আমাদের প্রতিষ্ঠান চয়েস দিয়ে আবেদন করেছি। শিক্ষা অফিসার আপত্তি জানানোর পর আমরা আর আবেদন করছি না।”
কাজী আব্দুল মাজেদ একাডেমীতে গেলে জানা যায়, এ প্রতিষ্ঠানে ১১৮টি আবেদন হয়েছে।
প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন জানান—“আমরা প্রথম থেকেই একাধিক বিদ্যালয় চয়েস দিয়ে আবেদন করছি এবং অভিভাবকদেরও সচেতন করছি।”

পাংশা উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, “তিন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মিটিং করে বলা হয়েছে আবেদন করার সময় অবশ্যই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চয়েস দিতে হবে। যাতে লটারিতে বাদ পড়া শিক্ষার্থীরা অন্য চয়েসে ভর্তি হতে পারে।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)