কালুখালী টাইমস

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঝরল শিবির নেতার প্রাণ

গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক নেতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় নিহত মো. রাফিউল করিম (১৮) শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ হিসেবে দায়িত্বরত ছিলেন। রাফিউল এ বছর শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

দুর্ঘটনার বিবরণ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন রাফিউল। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুরে পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শোক ও দাবি ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে রাফিউলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে ঘাতক বাসটি শনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনার দাবি জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)