
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, গোমবাগের সেন্ট্রাল মসজিদে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানাজার পর দোয়া মাহফিলে মরহুম ওসমান বিন হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্যও বিশেষ দোয়া করা হয়।
উপস্থিত প্রবাসীরা জানান, শহীদ ওসমান বিন হাদি ছিলেন এক দেশপ্রেমিক ও ত্যাগী ব্যক্তি। তার আত্মত্যাগ দেশের তরুণ সমাজের জন্য চিরন্তন অনুপ্রেরণা হিসেবে থাকবে। অনুষ্ঠানস্থলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানানো হয় এবং আল্লাহর কাছে তাদের ধৈর্য ও সহমর্মিতা দানের জন্য প্রার্থনা করা হয়।





