কালুখালী টাইমস

ময়মনসিংহের ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি: র‍্যাব

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের আগে দিপুকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেছিলেন কারখানার ফ্লোর ম্যানেজার এবং পরবর্তীতে তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪-এর পরিচালক নাইমুল হাসান। […]

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ […]

পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যা: গ্রেপ্তার প্রেমিকার ভাগ্নে অপর প্রেমিক

এস, কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পরকীয়া সম্পর্কের জেরে রাজবাড়ীর পাংশা উপজেলার আবরাহাম খান ওরফে আলিম খান (২৫) নামে এক যুবককে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় মো. রুহুল আমিন ওরফে রাব্বি (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।   রাব্বি রাজবাড়ীর পাংশা উপজেলার চর-আফড়া গ্রামের মুনজু শেখের […]

পাংশায় মাদক মামলাসহ জিআর ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জিআর সাজা ওয়ারেন্টভুক্ত মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) অনাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পাংশা থানার এফআইআর নং–১৩, জিআর নং–২৭৬ (তারিখ: ২০/১২/২০২৫) […]

মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, গোমবাগের সেন্ট্রাল মসজিদে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজার পর দোয়া মাহফিলে মরহুম ওসমান বিন হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও […]

You cannot copy content of this page