কালুখালী টাইমস

পাংশায় মাদক মামলাসহ জিআর ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জিআর সাজা ওয়ারেন্টভুক্ত মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) অনাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পাংশা থানার এফআইআর নং–১৩, জিআর নং–২৭৬ (তারিখ: ২০/১২/২০২৫) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-এর দিকনির্দেশনায়, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় মোঃ বাচ্চু শেখ (৫০)-কে। বাচ্চু শেখ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মৃত সূর্য শেখের ছেলে।

এছাড়া পাংশা থানার জিআর সাজা ওয়ারেন্টভুক্ত আরও ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— ১. মোঃ আব্দুস শুকুর ফকির (পিতা—মৃত আদু ফকির), ২. মোঃ লুকু ফকির (পিতা—মৃত আদু ফকির), ৩. মোঃ রহিম ফকির (পিতা—মৃত আদু ফকির), ৪. মোঃ টুকু ফকির (পিতা—মৃত আদু ফকির), ৫. মোঃ লিয়াকত ফকির (পিতা—মৃত ময়ছের আলী ফকির), ৬. মোছাঃ রিতা খাতুন (স্বামী—মোঃ রিয়াজুল ফকির), ৭. মোঃ রিয়াজুল ফকির (পিতা—মোঃ লিয়াকত আলী ফকির), ৮. মোঃ মোমিন ফকির (পিতা—মোঃ রহিম ফকির), ৯. মোছাঃ আনোয়ারা বেগম (স্বামী—মোঃ আব্দুস শুকুর ফকির) , ১০. মোছাঃ মোমেনা বেগম (স্বামী—মোঃ রহিম ফকির) , ১১. মোছাঃ আনো বেগম (স্বামী—মোঃ লিয়াকত ফকির)।

গ্রেপ্তারকৃত সকলেই পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের বাসিন্দা।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)