কালুখালী টাইমস

পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যা: গ্রেপ্তার প্রেমিকার ভাগ্নে অপর প্রেমিক

এস, কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পরকীয়া সম্পর্কের জেরে রাজবাড়ীর পাংশা উপজেলার আবরাহাম খান ওরফে আলিম খান (২৫) নামে এক যুবককে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় মো. রুহুল আমিন ওরফে রাব্বি (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

রাব্বি রাজবাড়ীর পাংশা উপজেলার চর-আফড়া গ্রামের মুনজু শেখের ছেলে ও নিহত যুবক আলিম খান এর প্রেমিকা মরিয়ম আক্তারের ভাগ্নে এবং একই সঙ্গে তার আরেক প্রেমিক বলে জানিয়েছে পুলিশ।

 

নিহত আলিম খান রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর দুর্লভদিয়া এলাকার বাসিন্দা। তিনি মো. ওয়াজেদ খানের ছেলে।

 

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর আলিম খান ঢাকায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় নিহতের বাবা ১৮ ডিসেম্বর আড়াইহাজার থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের চার দিনের মাথায়, ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির খালা মরিয়ম আক্তারের সঙ্গে নিহত আলিম খানের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে আলিম খান মরিয়ম আক্তারকে ব্ল্যাকমেইল করতে থাকেন।

 

পিবিআইয়ের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এরই জেরে রাব্বি ও তার খালা আলিম খানকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী মরিয়ম আক্তারকে টোপ হিসেবে ব্যবহার করে আলিম খানকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডেকে আনা হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং ঘটনাটি আড়াল করতে আলামত গোপনের চেষ্টা করা হয়।

 

পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

জানা গেছে, মরিয়ম আক্তার রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার প্রবাসী মেবারক মন্ডলের স্ত্রী। তার বাবার বাড়ি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কোলানগর গ্রামে। কয়েকদিন আগে পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি প্রকাশ পাওয়ার পর তিনি স্বামীর বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জে বোনের ছেলের সঙ্গে বসবাস করছিলেন।

 

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর আলিম খান হত্যার খবর পায় তার পরিবার। ১৮ ডিসেম্বর মামলা দায়ের করা হয় এবং ১৯ ডিসেম্বর রাতে একজন আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)