কালুখালী টাইমস

রাজবাড়ীতে ১৮ মামলার আসামী বহিস্কৃত বিএনপি নেতা অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে ১৮ টি মামলার পলাতক আসামী চাদাবাজ ও শীর্ষ সন্ত্রাশী বহিস্কৃত বিএনপি নেতা মশিউল আজম চুন্নু ও তার সহযোগি হৃদয় সেখ পাপ্পু অস্ত্র ও মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃত মশিউল আজম চুন্নু রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৬ নং ওয়াডের সেখপাড়া এলাকার মৃত খোন্দকার আব্দুর রশিদের ছেলে। সে বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা বিএনপির বহিস্কৃত সদস্য। ও তার সহযোগি হৃদয় সেখ পাপ্পু বালিয়াকান্দি উপজেলার শেখপাড়া এলাকার রফিক শেখের ছেলে।
রবিবার দুপুর একটা থেকে পৌনে তিনটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিকেলে রাজবাড়ীর আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লে.কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাশী, চাদাবাজ ও বহিস্কৃত বিএনপি নেতা মশিউল আজম চুন্নুকে তার সহযোগিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে একটি এয়ার রাইফেল, চারটি ওয়াকিটকি চার্জার, তিনটি ওয়াকিটকি,দুটি চাকু, এক বোতল মদ, চারটি মদের খালি বোতল, চারটি মোবাইল ফোন, নগদ আটত্রিশ হাজার টাকা জব্দ করা হয়। পরে বিকেলে তাদেরকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পুর্বের একাধীক মামলা চলমান আছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও