কালুখালী টাইমস

হার্টের সমস্যায় হার মানলেন ABM রোকনুজ্জামান, জানাজা কাল বাদ জোহর

না ফেরার দেশে চলে গেলেন মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ডিএমপি সংস্থার নির্বাহী পরিচালক এ বি এম রোকনুজ্জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

​আজ বিকাল ৫টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল, কিন্তু আজ বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে পাড়ি জমান।

 

​এ বি এম রোকনুজ্জামান কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, ডিএমপি সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে মদাপুর ও কালুখালীর আর্থ-সামাজিক উন্নয়নে তার ছিল ব্যাপক অবদান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

​মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সকলকে জানাজায় শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার অনুরোধ জানানো হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও