কালুখালী টাইমস

পাংশায় শিকল যুব সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় শিকল যুব সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮ টায় পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় শিকল যুব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিকল যুব সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হারুন অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু।

এছাড়াও উপস্থিত ছিলেন শিকল যুব সংগঠনের উপদেষ্টা শওকত সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আনছার বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম মিয়া, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবু সরদার, পৌর জিয়া মঞ্চের সভাপতি আরিফ মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি জয়নাল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়া, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক শেখ মিঠু রানা, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ফিরোজ এবং শিকল যুব সংগঠনের সাবেক সভাপতি গোলাম ছরোয়ার বাবু।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)