রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলামের গণমিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের পক্ষে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী বাজার ও বড়পুল এলাকা […]
রাজবাড়ী-২ আসনে আইনি জটিলতা কাটিয়ে প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী ও গণভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আইনি জটিলতার কারণে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ওরফে সোহেল রানা রাজের প্রতীক বরাদ্দ পেতে কিছুটা বিলম্ব হয়। রাজবাড়ী-২ সংসদীয় আসন (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) থেকে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার প্রার্থিতা […]
রাজবাড়ী-২ আসনে বিএনপি’র প্রার্থী হারুনের নির্বাচনী প্রচারণা শুরু

এস,কে পাল সমীর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে তাঁর মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এর আগে পাংশা শাহজুঁই (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর […]
পাংশায় নির্বাচন ও গণভোট নিয়ে উঠান বৈঠক/অবহিতকরণ সভা

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় উঠান বৈঠক/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিএডিসি (সেচ) কার্যালয়ের সামনে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন ও গণভোট নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার […]
পাংশায় দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর PARTNER–BADC Part কর্মসূচির আওতায় “দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি” বিষয়ে পানি ব্যবহারকারী দলের জন্য অর্থবছর ২০২৫-২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পাংশা কার্যালয়ের সামনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণের আয়োজন করেন […]
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস উল্টে আহত ৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের […]
পাংশায় শিকল যুব সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় শিকল যুব সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮ টায় পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় শিকল যুব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিকল যুব সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় […]