কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে বিএনপি’র প্রার্থী হারুনের নির্বাচনী প্রচারণা শুরু

এস,কে পাল সমীর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে তাঁর মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এর আগে পাংশা শাহজুঁই (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।
এরপর বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী, ইউনিয়ন পরিষদ চত্বর, সেনগ্রাম বাজার, মেঘনা ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া, মেঘনা বাজারসহ বিভিন্ন এলাকা এবং মাছপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা চালান।

এসময় হারুন-অর-রশিদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের নিকট দোয়া, সমর্থন ও ধানের শীষে ভোট কামনা করেন।

নির্বাচনী প্রচারনায় তাঁর সঙ্গে ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান প্রমুখ।

এছাড়াও পাংশা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশগ্রহণ করেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও