কালুখালী টাইমস

মা-শিশুর পাশাপাশি দাফন; কারা ফটকে ৫ মিনিটের জন্য মৃত স্ত্রী-সন্তানকে দেখলেন সাদ্দাম

কারাগারের চার দেয়ালের ভেতরে বন্দি অবস্থায় মৃত স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানকে শেষ বিদায় জানালেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার ফটকে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য নিথর স্ত্রী-সন্তানকে দেখার সুযোগ পান তিনি।

 গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে তাঁর স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মৃত্যু হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, স্বামীর দীর্ঘ কারাবাস ও অনিশ্চয়তা থেকে সৃষ্ট চরম মানসিক হতাশা থেকেই এই করুণ পথ বেছে নিয়েছেন স্বর্ণালী। তিনি প্রথমে শিশু নাজিমকে পানিভর্তি বালতিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

 সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর না হলেও মানবিক কারণে কারা কর্তৃপক্ষ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়। সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক দিয়ে ছয়জন নিকটাত্মীয়সহ মরদেহ দুটি ভেতরে নেওয়া হয়। সেখানে সাদ্দাম তাঁর স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন। ৫ মিনিট পরেই মরদেহ নিয়ে স্বজনরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন এবং সাদ্দামকে পুনরায় কারাগারে তাঁর ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়।

 স্বজনরা জানান, স্বর্ণালী তাঁর স্বামীকে খুব ভালোবাসতেন। সাদ্দাম কারাগার থেকে প্রায়ই স্ত্রীকে দ্রুত মুক্তির আশ্বাস দিয়ে চিরকুট পাঠাতেন, যা স্বর্ণালীর ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল। স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

শনিবার রাত ১১টার দিকে সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে মা ও শিশুকে পাশাপাশি কবরে দাফন করা হয়। জানাজায় স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

 জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও