কালুখালী টাইমস

বিদায় ‘ভয়েস অব ইন্ডিয়া’ স্যার মার্ক টালি: বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধুর মহাপ্রয়াণ

দক্ষিণ এশিয়ার সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি, বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি, ২০২৬) ভারতের নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘদিনের সহকর্মী সতীশ জ্যাকব বিবিসির কাছে এই প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। এ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে, তখন পাকিস্তানি সামরিক জান্তার কঠোর সেন্সরশিপের কারণে […]

পাংশায় দিনব্যাপী ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন-অ-রশিদ হারুনের পক্ষে দিনব্যাপী প্রচারণা চালিয়েছে পাংশা উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটি। রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার, পাট্টা ইউনিয়নের বয়রাট, জাগির কয়া, মৌরাট ইউনিয়নের কাচারী মোড়সহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এ প্রচারণা চালানো হয়। পাংশা […]

মা-শিশুর পাশাপাশি দাফন; কারা ফটকে ৫ মিনিটের জন্য মৃত স্ত্রী-সন্তানকে দেখলেন সাদ্দাম

কারাগারের চার দেয়ালের ভেতরে বন্দি অবস্থায় মৃত স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানকে শেষ বিদায় জানালেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার ফটকে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য নিথর স্ত্রী-সন্তানকে দেখার সুযোগ পান তিনি।  গত শুক্রবার (২৩ জানুয়ারি) […]

You cannot copy content of this page