কালুখালী টাইমস

বিদায় ‘ভয়েস অব ইন্ডিয়া’ স্যার মার্ক টালি: বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধুর মহাপ্রয়াণ

দক্ষিণ এশিয়ার সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি, বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি, ২০২৬) ভারতের নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘদিনের সহকর্মী সতীশ জ্যাকব বিবিসির কাছে এই প্রয়াণের খবর নিশ্চিত করেছেন।

 ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে, তখন পাকিস্তানি সামরিক জান্তার কঠোর সেন্সরশিপের কারণে অবরুদ্ধ পূর্ব পাকিস্তানের প্রকৃত চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। সেই কঠিন সময়ে দিল্লির ব্যুরো প্রধান হিসেবে মার্ক টালি প্রাণের ঝুঁকি নিয়ে সীমান্তের ওপার থেকে নিয়মিত তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী শিবিরের আর্তনাদ আর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা।

গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, “তখন বাংলাদেশের মানুষের কাছে বিবিসি মানেই ছিল মার্ক টালি। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিযোদ্ধারা—সবার সকাল-সন্ধ্যা কাটত রেডিওতে তাঁর কণ্ঠস্বর শোনার অপেক্ষায়। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ছিল একাত্তরের অবরুদ্ধ মানুষের একমাত্র আশার প্রদীপ।”

 ইংরেজ পরিবারে জন্ম নিলেও মার্ক টালির নাড়ির টান ছিল দক্ষিণ এশিয়ায়। দীর্ঘ দুই দশকের বেশি সময় দিল্লিতে বিবিসির প্রধান হিসেবে তিনি ইতিহাসের অনেক সন্ধিক্ষণের সাক্ষী ছিলেন। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মতো বড় বড় ঘটনা তিনি কভার করেছেন। তবে বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি ঠাঁই করে নিয়েছিলেন একাত্তরের ‘অঘোষিত মুখপাত্র’ হিসেবে।

মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। ২০১২ সালে সেই সম্মাননা গ্রহণ করতে তিনি শেষবারের মতো ঢাকায় এসেছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভারতের প্রতি গভীর ভালোবাসার কারণে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নয়াদিল্লিতেই বসবাস করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতার একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)