কালুখালী টাইমস

পাংশায় দিনব্যাপী ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন-অ-রশিদ হারুনের পক্ষে দিনব্যাপী প্রচারণা চালিয়েছে পাংশা উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটি।

রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার, পাট্টা ইউনিয়নের বয়রাট, জাগির কয়া, মৌরাট ইউনিয়নের কাচারী মোড়সহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এ প্রচারণা চালানো হয়। পাংশা উপজেলা যুবদল ও উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিনের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মো. রুহুল আমিন বলেন, “হারুন-অর-রশিদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। রাজবাড়ী-২ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষই একমাত্র ভরসা। যুবদল সর্বশক্তি দিয়ে এই প্রচারণা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “এই আসনের মানুষ পরিবর্তন চায়। তারা ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, ভোটের দিন জনগণ তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দেবে। তরুণ সমাজ আজ বেকারত্ব ও দুর্নীতিতে অতিষ্ঠ। হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি নতুন ও উন্নত রাজবাড়ী গড়ে উঠবে—এই আশায় আমরা মাঠে নেমেছি।”

নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও