কালুখালী টাইমস

পাংশায় গভীর রাতে বসতবাড়িতে হামলা

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির টিনের বেড়া কেটে ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আব্দুল কাদের জানান, রাত ১২টার দিকে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই কে বা কারা বাড়ির টিনের বেড়া কেটে ভাঙচুর চালায়। তবে তার কারও সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবুও কেন আমার বাড়িতে এমন হামলা হলো, বুঝতে পারছি না। এ ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পাংশা মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার