কালুখালী টাইমস

পাংশায় ২টি ইউনিয়নে জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় সরকারি কর্মসূচির আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ফেব্রুয়ারি-মার্চ চক্রে দুই মাসের জন্য পরিবারপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার দুটি ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাল বিতরণ করা হয়। এর মধ্যে হাবাসপুর ইউনিয়নে ১৮০ জন জেলেকে (প্রতি পরিবার ৮০ কেজি হারে) মোট […]

বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে তিন যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় মাদকসেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রিফাত রহমান […]

পাংশায় সদ্য যোগদানকৃত ইউএইচএফপিও’র ডিজিটাল এক্স-রে ও অ্যাম্বুলেন্স সেবা চালুর আশ্বাস

গত ২ মার্চ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. মো. গিয়াস উদ্দিন খান। তিনি ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজবাড়ী সদর হাসপাতাল-এ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদান করেই তিনি পাংশাবাসীর উদ্দেশ্যে আশার বাণী শোনান। তিনি জানান, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি […]

পাংশায় গভীর রাতে বসতবাড়িতে হামলা

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির টিনের বেড়া কেটে ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুল কাদের জানান, রাত ১২টার দিকে তিনি […]

You cannot copy content of this page