কালুখালী টাইমস

পাংশায় সদ্য যোগদানকৃত ইউএইচএফপিও’র ডিজিটাল এক্স-রে ও অ্যাম্বুলেন্স সেবা চালুর আশ্বাস

গত ২ মার্চ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. মো. গিয়াস উদ্দিন খান। তিনি ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজবাড়ী সদর হাসপাতাল-এ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদান করেই তিনি পাংশাবাসীর উদ্দেশ্যে আশার বাণী শোনান। তিনি জানান, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে ৮০-৯০ জন রোগী ভর্তি থাকেন। এ কারণে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু, দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাম্বুলেন্স সচল করা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিশ্চিত সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। সর্বোপরি, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও যুগোপযোগী হাসপাতালে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাসপাতালে চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে ডা. গিয়াস উদ্দিন খান বলেন, “বর্তমানে চিকিৎসক সংকট থাকলেও যারা কর্মরত আছেন তারা অভিজ্ঞ। আমি চেষ্টা করবো চিকিৎসক সংকট কাটিয়ে পাংশাবাসীকে উন্নত চিকিৎসা প্রদান করতে।”

তিনি জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর সহযোগিতায় হাসপাতালটিকে মানুষের সর্বোচ্চ সেবা প্রদানের উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ লক্ষ্যে পাংশার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত এই কর্মকর্তা।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)