কালুখালী টাইমস

পাংশায় ২টি ইউনিয়নে জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় সরকারি কর্মসূচির আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ফেব্রুয়ারি-মার্চ চক্রে দুই মাসের জন্য পরিবারপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার দুটি ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাল বিতরণ করা হয়। এর মধ্যে হাবাসপুর ইউনিয়নে ১৮০ জন জেলেকে (প্রতি পরিবার ৮০ কেজি হারে) মোট ১৪.৪ মেট্রিক টন এবং বাহাদুরপুর ইউনিয়নে ১৬৫ জন জেলেকে মোট ১৩.২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সর্বমোট ৩৪৫ জন জেলের মাঝে ২৭.৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, উপজেলা মৎস্য অফিসার মো: রেজাউল শরীফ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও হাবাসপুর ইউনিয়ন ট্যাগ অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বাহাদুরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার মো: আবু বকর সিদ্দিক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেন এবং হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল-মামুন খান।
জানা গেছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষা ও জেলেদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)