কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে তিন যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় মাদকসেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রিফাত রহমান (১৮), মো. বিল্লাল মিয়া (১৮) ও মো. সাগর মণ্ডল (১৮)।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ (দশ) দিনের কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আসামিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের অতিরিক্ত একদিন কারাভোগ করতে হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, তিন যুবককে মাদকসেবনের সময় হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালনা করা হবে।

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার

ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিট

রাজবাড়ীর পাংশায় ঈদগাহ ময়দানে বক্তব্যের সময় মাইক্রোফোন কেরে নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (২৮ শে মে)  সকাল ৮ টার দিকে উপজেলার