কালুখালী টাইমস

কালুখালী প্রেসক্লাবে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিকদের সংগঠন কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে “রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালুখালী প্রেসক্লাবে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন) ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লবের সার্বিক সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির সিনিয়র রিপোর্টার মো. আল আমিন খান। তিনি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি, সংবাদমান উন্নয়ন এবং আধুনিক রিপোর্টিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অল ওভার রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক, দৈনিক আমার সংবাদ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক মাতৃকণ্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক সময়ের আলোর সেলিম মাহমুদ, দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান এবং দৈনিক আরশিনগর পত্রিকার প্রতিনিধি মো. শহিদুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান এবং দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি ও টাইমস অব রাজবাড়ীর পরিচালক মো. এনামুল মন্ডলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের সনদ প্রদান এবং সম্মানিত অতিথিকে সম্মান স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সেই সঙ্গে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককেও সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

 

এ সময় সভাপতির বক্তব্যে আবু তালেব মোল্লা (লালন) বলেন, “সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। পাশাপাশি সাংবাদিকতার পরিধি ও মান বৃদ্ধিতে কালুখালী প্রেসক্লাব সর্বদা কার্যকর ভূমিকা পালন করবে।”

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, “সাংবাদিকদের মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য, আর সে লক্ষ্যে কালুখালী প্রেসক্লাব সবসময় কাজ করে যাবে।”

 

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও