কালুখালী টাইমস

রাজবাড়ী-২: হারুন-অর-রশিদের রেকর্ড জয়, আলোচনায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে ধানের শীষের জোয়ারে বিশাল জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ। প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে এই রেকর্ড জয় তাঁকে জেলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নবগঠিত সরকারে তাঁর মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা নিয়ে রাজবাড়ীর সর্বত্র এখন জোর গুঞ্জন চলছে।  সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে […]

দৌলতদিয়ায় ২৬ প্রাণহানি: রাজবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, ‘বাস সিন্ডিকেট’ ভাঙার ডাক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবে ২৬ জন নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজবাড়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন যান ও পরিবহন খাতের ‘সিন্ডিকেট’কে দায়ী করে সোমবার (৩০ মার্চ) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। শোকাতুর স্বজনদের আহাজারি সকাল ১১টা থেকে শুরু […]

কালুখালী প্রেসক্লাবে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিকদের সংগঠন কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে “রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালুখালী প্রেসক্লাবে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।   প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন) ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লবের সার্বিক সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির সিনিয়র রিপোর্টার মো. আল আমিন […]