কালুখালী টাইমস

ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হলেন কালুখালীর আসাদুজ্জামান আসাদ

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান আসাদুজ্জামান আসাদ ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদিত ঢাকা মহানগর পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

 

নতুন কমিটি ঘোষণার পর থেকেই কালুখালী উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

 

স্থানীয়রা জানান, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আসাদুজ্জামান আসাদ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এ পদে মনোনয়ন কালুখালীর জন্য গর্বের বিষয় বলে মনে করছেন তারা।

 

এ বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, “দলের প্রতি আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাব।”

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে নেতৃত্বের ক্ষেত্রে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও