কালুখালী টাইমস

পাংশায় পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খনন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ […]

দেবিদ্বারে মোটরসাইকেল থেকে পড়ে কভার্ডভ্যানের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ হোসেন ওই উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে। দেবিদ্বার থানার […]

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় শেখ মোহাম্মদ আশিক নামে এক ছাত্রদল কর্মী আহত হওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০–১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মোহাম্মদপুর থানা পুলিশ শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। একই সঙ্গে মামলায় […]

চান্দিনায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণ লুট, ধান কাটার শ্রমিকরা পলাতক

কুমিল্লার চান্দিনা উপজেলায় সমিরন বেগম (৬০) নামের এক গৃহকর্ত্রীকে হত্যার পর ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে ধান কাটার কাজে ভাড়া করা কয়েকজন শ্রমিক। শনিবার (২ মে) দিবাগত রাতে সুহিলপুর ইউনিয়নের আলিপুর এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম ওই এলাকার বাতেন মোল্লার স্ত্রী। রোববার (৩ মে) সকালে পুলিশ তার মরদেহ […]

কালবৈশাখী ও টানা বৃষ্টিতে বাঁশখালীর লবণ শিল্পে ধস, কোরবানির চামড়া সংরক্ষণে শঙ্কা

অসময়ের কালবৈশাখী ও ভারী বর্ষণে বাঁশখালী উপজেলার লবণ শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। টানা কয়েক দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মাঠেই গলে নষ্ট হয়ে গেছে হাজার হাজার মণ লবণ। এতে উৎপাদনে হঠাৎ ঘাটতি দেখা দিয়েছে, যা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, […]

ভারতে নির্যাতন করে চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে এক মসজিদের ইমামকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নতুন মোড় নিয়েছে একটি অডিও ক্লিপ প্রকাশের পর। শনিবার (২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৭ এপ্রিল রাজ্যের বেরিল্লিতে এ ঘটনা ঘটে। শুরুতে পুলিশ ধারণা করেছিল, ওই ইমাম ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে পরে […]

বৃষ্টিতে ধান তলিয়ে যাওয়ার শোকে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টানা বৃষ্টিতে জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য সহ্য করতে না পেরে আহাদ মিয়া (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা হরমুজ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আহাদ মিয়া শ্রমিকদের […]

ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হলেন কালুখালীর আসাদুজ্জামান আসাদ

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান আসাদুজ্জামান আসাদ ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদিত ঢাকা মহানগর পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ পদে মনোনীত করা হয়।   নতুন কমিটি ঘোষণার পর থেকেই কালুখালী উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও […]