কালুখালী টাইমস

চান্দিনায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণ লুট, ধান কাটার শ্রমিকরা পলাতক

কুমিল্লার চান্দিনা উপজেলায় সমিরন বেগম (৬০) নামের এক গৃহকর্ত্রীকে হত্যার পর ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে ধান কাটার কাজে ভাড়া করা কয়েকজন শ্রমিক। শনিবার (২ মে) দিবাগত রাতে সুহিলপুর ইউনিয়নের আলিপুর এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।

নিহত সমিরন বেগম ওই এলাকার বাতেন মোল্লার স্ত্রী। রোববার (৩ মে) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িতদের পূর্ণ পরিচয় জানা যায়নি। জানা গেছে, তারা সবাই উত্তরবঙ্গের বাসিন্দা এবং ধান কাটার শ্রমিক হিসেবে এলাকায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাতেন মোল্লা বোরো মৌসুমে ধান কাটার জন্য নিমসার এলাকা থেকে চারজন শ্রমিক ভাড়া করেন। তারা প্রায় পাঁচ দিন ধরে ধান কাটার কাজ করছিলেন। শনিবার সন্ধ্যায় সমিরন বেগমের মোবাইল ফোন চুরি করে একজন শ্রমিক পালিয়ে যায়। পরে বাকি তিনজন দাবি করেন, তারা পালিয়ে যাওয়া ওই শ্রমিককে চেনেন না।

এরপর রাতের কোনো এক সময় ওই তিন শ্রমিক ঘুমন্ত অবস্থায় সমিরন বেগমের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তারা ঘরের সিন্দুক ভেঙে নগদ প্রায় ৭০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল লুট করে পালিয়ে যায়।

ওসি আতিকুর রহমান জানান, নিহত নারী বয়স্ক ছিলেন এবং তিনি যে ঘরে থাকতেন, সেখানে শ্রমিকদেরও থাকার ব্যবস্থা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে নগদ অর্থ থাকার বিষয়টি টের পেয়ে তারা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও