কালুখালী টাইমস

ভারতে নির্যাতন করে চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে এক মসজিদের ইমামকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নতুন মোড় নিয়েছে একটি অডিও ক্লিপ প্রকাশের পর।

শনিবার (২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৭ এপ্রিল রাজ্যের বেরিল্লিতে এ ঘটনা ঘটে। শুরুতে পুলিশ ধারণা করেছিল, ওই ইমাম ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে পরে একটি অডিও ক্লিপ সামনে আসার পর জানা যায়, তাকে ট্রেনের ভেতরে নির্যাতনের পর বাইরে ফেলে দেওয়া হয়েছিল।

নিহত ইমামের নাম মাওলানা তৌসিফ রেজা। তার পরিবার জানায়, ফোনে রেকর্ড করা ওই অডিওতে তৌসিফকে বলতে শোনা যায়, ট্রেনে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা করছে।

তৌসিফের চাচা জানান, তাদের ধারণা—ট্রেনের ভেতরে তাকে নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার (৩ মে) হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।

অডিওতে আরও শোনা যায়, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে জানান, কিছু লোক তাকে হেনস্তা করছে এবং তিনি বিষয়টি পুলিশকে জানাবেন। এক ভিডিও বার্তায় তাবাসসুম বলেন, স্বামী তাকে জানিয়েছিলেন—কিছু লোক তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করছে। তখন তিনি স্বামীকে অন্য যাত্রীদের কাছ থেকে সাহায্য নিতে বলেছিলেন।

তবে শুরুতে পুলিশ পরিবারকে জানিয়েছিল, তৌসিফ লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। পরে অডিও ক্লিপ সামনে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও