
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা ভাড়া বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতদের বাড়ি গোপালগঞ্জ জেলায় বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম।



