কালুখালী টাইমস

রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ ও মেশিনে রসুন গাছ কাটার প্রদর্শনী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে স্বল্প সময়ে স্প্রের সাহায্যে কীটনাশক প্রয়োগ এবং মেশিনের সাহায্যে রসুন গাছ কাটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে পাংশার সরিষা এলাকায় উইগ্রো বারি সবুজ কৃষি ড্রোন ও ন্যানো প্রযুক্তির পারফরম্যান্স ডেমো অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরি মেশিনের সাহায্যে কৃষিপণ্য রসুন গাছ কাটার প্রদর্শনী করা হয়।

জানা যায়, উইগ্রো বারি সবুজ কৃষি ড্রোন মাত্র ১৫ মিনিটে প্রায় আড়াই একর জমিতে কীটনাশক প্রয়োগ করতে সক্ষম। ড্রোনটি ৩০ লিটার পানি বহন করতে পারে। এই প্রযুক্তির সহায়তায় কীটনাশক প্রয়োগ করলে যেমন কম পরিমাণ কীটনাশক লাগে, তেমনি কৃষকের স্বাস্থ্যঝুঁকি কমে এবং সময় সাশ্রয় হয়।

এছাড়া হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরি পেঁয়াজ ও রসুন গাছ কাটার মেশিনের সাহায্যে ঘণ্টায় প্রায় ৫০ মণ পেঁয়াজ বা রসুন কাটা সম্ভব। বটি দিয়ে যা কাটতে ৭ থেকে ৮ জন মানুষের প্রায় সারাদিন সময় লাগে, সেই কাজ এই মেশিনে মাত্র ১ লিটার ডিজেল ও একজন মানুষের সহায়তায় সম্পন্ন করা যায়।

পরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান, পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এবং হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মো. হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারে কৃষির বহুগুণ উন্নয়ন হবে এবং কৃষকদের স্বাস্থ্যঝুঁকি কমবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও